• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজশাহীতে রেড ক্রিসেন্ট সিটির সভা ও কমিটি নির্বাচন সম্পন্ন

রাজশাহী ব্যুরো    ৬ জুন ২০২৬, ০৪:৩৫ পি.এম.
রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচনের একটি দৃশ্য। ছবি: ভিওডি বাংলা

রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা  ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন।

শনিবার (৬ জুন) দুপুরে রাজশাহী নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি সভার উদ্বোধনী ও সমাপনী বক্তব্যে সংগঠনের মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, “মানবতার সেবায় রেড ক্রিসেন্ট দীর্ঘদিন ধরে দেশের মানুষের পাশে থেকে কাজ করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যঝুঁকি, জরুরি সংকট কিংবা সামাজিক বিপর্যয়ের সময় সংগঠনটি যে নিরবচ্ছিন্ন সহায়তা দিয়ে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি আরও উল্লেখ করেন, রাজশাহী সিটি ইউনিটও বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবী কার্যক্রম, রক্তদান কর্মসূচি, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের সহায়তায় তাদের অবদান উল্লেখযোগ্য।

সভায় তিনি বলেন, একটি সংগঠনকে এগিয়ে নিতে কার্যকর ও গতিশীল নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটির মাধ্যমে রাজশাহী সিটি ইউনিট আরও বেশি সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতে মানবিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সভায় বক্তব্যের এক পর্যায়ে তিনি নগর সেবা ও উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। নগরবাসীর অধিকার ও সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান। তিনি সভার উদ্দেশ্য এবং চলমান সাংগঠনিক কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন।

এছাড়া এ্যাডহক কমিটির গত এক বছরের কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মোঃ শামীম হোসেন চৌধুরী। তিনি স্বেচ্ছাসেবী কার্যক্রম, দুর্যোগকালীন সহায়তা এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন।

কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। কমিশনের অন্যান্য সদস্য ছিলেন রাশীদ হোসেন চৌধুরী এবং বকুল হোসেন।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম রাজু। সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. মো. শামীম হোসেন চৌধুরী। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. ওয়াসীম হোসেন, অ্যাডভোকেট জমসেদ আলী, সদিদ মো. সদরুল্লাহ, প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান মুক্তা এবং ড. পারভেজ আজহারুল হক।

নতুন কমিটি ঘোষণার পর সভার সভাপতি মো. মাহফুজুর রহমান রিটন নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলের রঙে রঙিন রাজশাহী
ফুলের রঙে রঙিন রাজশাহী
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
কক্সবাজারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত