• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী, বৈঠকের পর সিদ্ধান্ত ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে আসছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী এবার মন্ত্রণালয় থেকে চুরি হলো ল্যাপটপ সোলার এনার্জিতে অধিক সাশ্রয়ী পদ্মা সেতুর সার্ভিস এরিয়া বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদার প্রাথমিক শিক্ষায় শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই যুক্ত হচ্ছে: ববি হাজ্জাজ বিশ্ব শান্তিপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

জোহানেসবার্গে ভয়াবহ গুলিবর্ষণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক    ১০ জুন ২০২৬, ০১:৩৮ পি.এম.
হামলার পর জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকায় পুলিশি অভিযান ও তদন্ত চলছে । ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে ভয়াবহ গণগুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে শহরের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এ হামলার ঘটনা ঘটে। আকস্মিক এই গুলিবর্ষণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ১০ জনের বেশি সশস্ত্র ব্যক্তি একটি সাদা রঙের টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে এলাকায় প্রবেশ করে। তারা প্রথমে একটি পেট্রল পাম্পের কাছাকাছি অবস্থান নেয়। এরপর দুই দিক দিয়ে বস্তির ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে থাকা বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

হামলাকারীরা কিছু সময় ধরে গুলি চালানোর পর একই গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানানো হয়। ঘটনার পরপরই এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয় এবং আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। 

 মঙ্গলবার  (৯ জুন) রাত ১১টা ১০ মিনিটের দিকে গুলির শব্দ শোনার পর জরুরি সেবা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী প্রাণ হারান। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

দক্ষিণ আফ্রিকাকে বিশ্বের অন্যতম উচ্চ অপরাধপ্রবণ দেশ হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন হত্যাকাণ্ডের শিকার হন বলে বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছে। বিশেষ করে বস্তি ও নিম্নআয়ের এলাকায় গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা বেশি ঘটে।

এর আগে গত বছর জোহানেসবার্গের একটি ট্যাভার্নে একই ধরনের গণগুলিবর্ষণের ঘটনায় ৯ জন নিহত হয়েছিলেন, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ আফ্রিকায় অবৈধ অস্ত্রের সহজলভ্যতা এবং সামাজিক-অর্থনৈতিক বৈষম্য সহিংস অপরাধ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। স্থানীয় অস্ত্র মালিক সংগঠনের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। তবে অবৈধ অস্ত্রের সংখ্যা এর সমান বা তার চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭
আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭
মমতার বাড়িতে সিআইডি
মমতার বাড়িতে সিআইডি
ট্রাম্পের ধমকে চুপ হয়ে গেলেন নেতানিয়াহু
ট্রাম্পের ধমকে চুপ হয়ে গেলেন নেতানিয়াহু