• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন আর্মি স্টেডিয়ামে জমজমাট গোল্ডকাপ ফাইনাল, পুরস্কার বিতরণে প্রধানমন্ত্রী আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী বিটিএল গ্রুপের সিইও গ্রেপ্তার, যার ফাঁদে পা দিলে সম্পত্তি হাওয়া হয়ে যায় আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: বাড়ছে বেতন, যুক্ত হচ্ছে একাধিক সুবিধা কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী সামরিক ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

নতুন ঘর পাচ্ছেন সেই অসহায় মধু বুড়ি

‎আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি‎    ২০ জুন ২০২৬, ০৪:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

অবশেষে দূর হচ্ছে ‎‎চট্রগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালগাঁওয়ের অসহায় মধু বুড়ির দীর্ঘদিনের কষ্ট ও আবাসের অনিশ্চয়তা। এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর জন্মাষ্টমী উদযাপন পরিষদের আনোয়ারা উপজেলা কমিটি ও কয়েকজন রেমিট্যান্স যোদ্ধার আন্তরিক সহযোগিতায় নিরাপদ আবাসস্থল পাচ্ছেন তিনি। শুক্রবার (১৯ জুন) মধু বুড়ির নতুন ঘরের নির্মাণকাজ শুরু হয়েছে।

জীবনের দীর্ঘ সময় ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ একটি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন‎ অসহায় মধু বুড়ি। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর পানি চলে আসায় তাকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এ অবস্থায় আশার আলো হিসেবে কিছু মানবিক মানুষকে পাশে পেয়েছেন নিজের শক্তিতে চলাফেরা করতে না পারা, চোখে ঝাপসা দেখা এবং ঠিকমতো কথা বলতে না পারা এই অসহায় বৃদ্ধা। যারা মধু বুড়িকে নির্মাণ করে দিচ্ছেন নতুন বাড়ি।

বহুদিনের কষ্টের জীবন পেরিয়ে নিজের স্থায়ী আবাস পাওয়ার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন মধু বুড়ি।

নতুন ঘড় নির্মাণের সময় উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার প্রধান উপদেষ্টা সমাজসেবক মিশন দত্ত, সংগঠনের উপদেষ্টা পরমেশ চৌধুরী, নির্মল শীল, সুশীল ধর, প্রকাশ সরকার, সভাপতি পলাশ বিশ্বাস, সহসভাপতি সাংবাদিক রুপন দত্ত, সাংবাদিক কানছন সুশীলসহ অনেকে।

‎ভিওডি বাংলা/‎‎রুপন দত্ত/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি
বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি
রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত
রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত
চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন