• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুর্গম পাহাড় থেকে রোগী উদ্ধার, মানবিক দৃষ্টান্ত সেনাবাহিনীর

বান্দরবান প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ০৩:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত

বান্দরবানে দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের এক অসুস্থ নারীকে হেলিকপ্টার যোগে উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংরাদেশ সেনাবাহিনী।

শনিবার (২০ জুন) রোয়াংছড়ি উপজেলার দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত রামকিল বম (৭৪) আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে উদ্ধার ও চিকিৎসা সহায়তার উদ্যোগ গ্রহণ করে।

বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে শনিবার বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে উক্ত নারীকে দুর্গম এলাকা থেকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং জরুরি মানবিক সহায়তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন বাংলাদেশ গঠনে মতুয়া দর্শন গুরুত্বপূর্ণ: সংস্কৃতিমন্ত্রী
নতুন বাংলাদেশ গঠনে মতুয়া দর্শন গুরুত্বপূর্ণ: সংস্কৃতিমন্ত্রী
আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিন: শফিকুর রহমান
আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিন: শফিকুর রহমান
আধিপত্যবাদের কাছে মাথা নত করলে ছাড় নয়: গোলাম পরওয়ার
আধিপত্যবাদের কাছে মাথা নত করলে ছাড় নয়: গোলাম পরওয়ার