• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাজেটে সাধারণ মানুষের ওপর চাপ বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

   ২১ জুন ২০২৬, ০৫:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, চলতি অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায়নি। ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়নি।

শনিবার (২০ জুন) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, অতীতে বাজেট ঘোষণার পরপরই তেল, চিনি, চাল, আটা ও মসলাসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার নজির রয়েছে। তবে এবার বাজেট ঘোষণার পর এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

তিনি আরও বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনের পরও সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ পড়েনি। এটি সরকারের অর্থনৈতিক পরিকল্পনার ইতিবাচক ফল বলে তিনি উল্লেখ করেন।

একটি রাজনৈতিক দলের বাজেটবিরোধী সমালোচনার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, তারা বাজেটকে ‘স্বপ্নবিলাসী’ আখ্যা দিয়ে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে। তাদের অন্যতম অভিযোগ ছিল বিড়ি, সিগারেট, তামাক ও মদের দাম বৃদ্ধি।

এ প্রসঙ্গে তিনি বলেন, জনস্বার্থে তামাক ও মাদকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতেই এসব পণ্যের দাম বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনসার সদস্যদের তৎপরতায় বরিশাল মেডিকেলে পকেটমার আটক
আনসার সদস্যদের তৎপরতায় বরিশাল মেডিকেলে পকেটমার আটক
দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বিডিজেএর অভিনন্দন
গোল্ডকাপ চ্যাম্পিয়ন দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বিডিজেএর অভিনন্দন
নতুন বাংলাদেশ গঠনে মতুয়া দর্শন গুরুত্বপূর্ণ: সংস্কৃতিমন্ত্রী
নতুন বাংলাদেশ গঠনে মতুয়া দর্শন গুরুত্বপূর্ণ: সংস্কৃতিমন্ত্রী