• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী-তারেক রহমান বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ০৯:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার (২২ জুন) সকালে পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নিতে এর আগে রোববার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সুসজ্জিত বাহিনীর গার্ড অব অনার প্রদান করা হয় এবং দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডা. জুবাইদা রহমানকে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকা।

পরে বিমানবন্দর থেকে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ও সফরসঙ্গীরা এই হোটেলে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম।

এ ছাড়া সফরসঙ্গী হিসেবে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান সরকার গঠনের পরপরই তাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর এ আনুষ্ঠানিক সফর অনুষ্ঠিত হচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘প্রতিশোধ নিলে লাভ কী হবে?’
‘প্রতিশোধ নিলে লাভ কী হবে?’
বিএনপি নেতা শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে সড়কমন্ত্রীর শোক
বিএনপি নেতা শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে সড়কমন্ত্রীর শোক
শিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান
শিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান