• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক

একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পরে গেছে- আমিনুল হক

   ১১ মার্চ ২০২৫, ০৮:৫৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
দেশে নির্বাচিত সরকার না থাকায় দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন,নির্বাচনের মধ্য দিয়েই দেশের সকল ষড়যন্ত্র নসাৎ হয়ে যাবে।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর খিলক্ষেতের ৪৩ নং ওয়ার্ড ও উত্তরখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ইফতার বিতরণ ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমিনুল হক বলেন, বিগত ১৫ বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি।মানুষ ভোট দিতে চায়। তাই অন্তবর্তী সরকারের কাছে আহবান থাকবে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচনী রোডম্যাপ তৈরি করুন। যাতে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। 

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতেই নির্বাচন জরুরি মন্তব্য করে তিনি বলেন,নির্বাচিত সরকার ছাড়া দেশে সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করা সম্ভব না। 
তাই দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে হলে নির্বাচনের বিকল্প নেই। 

সংষ্কার ও স্বৈরাচারের বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন,স্বৈরাচারের বিচার আমরাও চাই, এদেশের মানুষও চায়। তবে একটি গোষ্ঠী সরকারের ভিতরে থেকে ক্ষমতার মোহে পরে গেছে। ক্ষমতা ধরে রাখতেই তারা নতুন করে যড়যন্ত্র করছে। তবে ক্ষমতার মোহে স্বৈরাচার হবার চেষ্টা করলে জনগণ প্রতিরোধ করবে। 

এ সময় তার সঙ্গে ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান,যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি,মোঃ আকতার হোসেন প্রমুখ। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘প্রধানমন্ত্রী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন’
‘প্রধানমন্ত্রী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন’
সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদের দাফন সম্পন্ন, সর্বস্তরের শ্রদ্ধা
সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদের দাফন সম্পন্ন, সর্বস্তরের শ্রদ্ধা
বাষট্টির যুদ্ধে জিয়াউর রহমানের বীরত্ব স্মরণ করলেন সেতুমন্ত্রী
বাষট্টির যুদ্ধে জিয়াউর রহমানের বীরত্ব স্মরণ করলেন সেতুমন্ত্রী