• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সব বয়সীদের দেখার সিনেমা ‘জংলি’

   ২৪ মার্চ ২০২৫, ০৭:৩২ পি.এম.

বিনোদন ডেস্ক

নির্মাতা এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। ২৪ মার্চ সিনেমাটি ইউ গ্রেডে (ইউনিভার্সাল গ্রেড) মুক্তির অনুমতি পেয়েছে। ঈদের সিনেমা হিসেবে এই সিনেমাটিই প্রথম আনকাট সেন্সর ছাড়পত্র পেল। যার ফলে সব বয়সীরাই দেখতে পারবেন সিনেমাটি। 

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার অভি এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্সর সার্টিফিকেট হাতে পেয়ে সিনেমার প্রযোজক অভি, ঈদের সিনেমা হিসেবে প্রথম বিনা কর্তনে  সেন্সর ছাড়পত্র পেয়েছে জংলি। পাশাপাশি সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রংসা করেছেন।এই ছবিতে সিয়াম আহমেদ যে পরিশ্রম করেছেন তা দেখেও মুগ্ধতা প্রকাশ করেছেন তারা। আমার বিশ্বাস সিনেমা হলে জংলি দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারবে।

‘জংলি’র মূল ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর বিপরীতে রয়েছেন শবনম বুবলী। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। ছবিটির চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ
মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ
দুই যুগের অপেক্ষার পর জাতীয় স্বীকৃতি পেলেন প্রিন্স মাহমুদ
দুই যুগের অপেক্ষার পর জাতীয় স্বীকৃতি পেলেন প্রিন্স মাহমুদ
শাকিবকে নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই
অপু বিশ্বাস: শাকিবকে নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই