• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্যবাদের কাছে মাথা নত করলে ছাড় নয়: গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ

নাসার সঙ্গে চুক্তি

বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

   ১১ এপ্রিল ২০২৫, ০৭:০০ পি.এম.
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজ অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে দেশটি গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও শান্তিপূর্ণ ব্যবহারের বৈশ্বিক প্রচেষ্টায় নতুন অধ্যায় সূচিত করল। গত ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আর্টেমিস অ্যাকর্ড এ স্বাক্ষর করে বিশ্বের ৫৪তম দেশ হিসেবে এতে যোগ দিয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন উপস্থিত ছিলেন। বর্তমানে চুক্তিতে বাংলাদেশসহ আরও ৫৩টি দেশ রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইউক্রেন, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, ব্রাজিল অন্যতম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোভিডের উৎপত্তি নিয়ে চাঞ্চল্যকর নথি প্রকাশ যুক্তরাষ্ট্রের
কোভিডের উৎপত্তি নিয়ে চাঞ্চল্যকর নথি প্রকাশ যুক্তরাষ্ট্রের
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
পাখতুনখোয়ায় সড়কপথে পেতে রাখা বোমা বিস্ফোরণ, নিহত ৭
পাখতুনখোয়ায় সড়কপথে পেতে রাখা বোমা বিস্ফোরণ, নিহত ৭