• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘পুলসিরাত’ এখন ‘সরদার বাড়ির খেলা’

   ১৪ মে ২০২৫, ০৫:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

আপত্তির মুখে রোশান ও বুবলী অভিনীত ‘পুলসিরাত’ সিনেমার নাম পরিবর্তন করতে হয়েছে। এ সিনেমার নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’। 

চিত্রনায়ক রোশান বলেন, ‘পুলসিরাত’ ইসলামিক নাম বলে এটি পরিবর্তন করতে বলা হয়েছে।  সিনেমাটি ২০২২-২৩ অর্থ বছর ‘পুলসিরাত’ নামেই সরকারি অনুদান পেয়েছিল। পরবর্তীতে যখন প্রিভিউ কমিটিতে জমা দেয়া হয়, তখন নাম পরিবর্তন করতে বলা হয়।

এমনটাই জানিয়ে পরিচালক রাখাল সবুজ  বলেন, ‘পুলসিরাত’ নামের সঙ্গে ইসলামিক নামের সামঞ্জস্য রয়েছে এ কারণে নাম পরিবর্তন করতে হয়েছে। কিন্তু যখন অনুদান পেয়েছি, তখন এই নামই ছিল।

পরিচালক বলেন, গল্পে ইসলামিক কিছু নেই।

তবুও মন্ত্রণালয়ের কথা রাখতে হয়েছে যেহেতু অনুদানের ছবি। দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড ‘সরদার বাড়ির খেলা’ নামে সেন্সর দিয়েছে। নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে। কারণ এই নামেই এতোদিন প্রমোশন ও সংবাদ হয়ে আসছে।

নির্মাতা বলেন, ‘পুলসিরাত’ নামটা আকর্ষণীয় ছিল। নামের উপর একটি গানও রয়েছে সিনেমাতে। সেটা থাকবে এবং একটি ট্যাগ লাইন রেখেছি ‘বাহাত খবরদার, পুলসিরাত হইমু পার’।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ
মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ
দুই যুগের অপেক্ষার পর জাতীয় স্বীকৃতি পেলেন প্রিন্স মাহমুদ
দুই যুগের অপেক্ষার পর জাতীয় স্বীকৃতি পেলেন প্রিন্স মাহমুদ
শাকিবকে নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই
অপু বিশ্বাস: শাকিবকে নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই