• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

‘সবকিছুর হিসাব রাখা হবে, পরিবর্তনই চিরস্থায়ী সত্য’


প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনায় সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্টে তিনি শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সরকার ও প্রশাসনের কড়া সমালোচনা করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২০ জুলাই) ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে দিল্লি পুলিশ। ঘটনার পরপরই অরিজিৎ ক্ষোভ প্রকাশ করে লেখেন, “এখন তো শিক্ষার্থীদেরও মারছেন! আপনাদের কি একটুও লজ্জা লাগে না?”

শুধু পুলিশ নয়, ক্ষমতাসীন নেতাদেরও প্রশ্নের মুখে দাঁড় করান এই গায়ক। আরেকটি পোস্টে তিনি লেখেন, “হ্যালো নেতা, মন্ত্রী! কী হচ্ছে এসব? নিজেদের কি ঈশ্বর মনে করতে শুরু করেছেন?” এরপর আরেক পোস্টে তিনি সতর্ক করে বলেন, মানুষ সবকিছুই মনে রাখে এবং সময়ের সঙ্গে পরিবর্তন অনিবার্য।

ভারতের শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং বিশেষ করে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক। পরে তাকে সেখান থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে পুলিশ।

অরিজিৎ সিংয়ের পাশাপাশি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের আরও অনেক তারকা। তাদের মধ্যে রয়েছেন হৃতিক রোশন, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, প্রকাশ রাজ, দিলজিৎ দোসাঞ্জ, বীর দাস, দিয়া মির্জা, সোনাক্ষী সিনহা ও জিনাত আমান। তারা সবাই শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের নিন্দা জানিয়ে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

রাজনৈতিক ইস্যুতে সাধারণত খুব একটা প্রকাশ্যে মন্তব্য করেন না অরিজিৎ সিং। তবে শিক্ষার্থীদের ওপর পুলিশের এই অভিযানের পর তার কঠোর অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যকে সাহসী অবস্থান হিসেবে প্রশংসা করেছেন।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রাণ হারালেন ‘গডজিলা’ তারকা কাইলি হটল
ছবি: সংগৃহীত
‘এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম’
ছবি: সংগৃহিত
কাল মুক্তি পাচ্ছে ‘জন নায়াগাণ’, ১৫ কোটি টাকার টিকিট বিক্রি