• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

প্রাণ হারালেন ‘গডজিলা’ তারকা কাইলি হটল

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৪:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘গডজিলা’ সিরিজে অভিনয় করে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কাইলি হটল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৮ বছর।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটে।

ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, মঙ্গলবার ভোর ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড নিয়ন্ত্রণ হারিয়ে দুই লেনের সড়ক থেকে ছিটকে কালভার্টে আঘাত করে। গাড়িটিতে থাকা দুই যাত্রীর একজন ছিলেন কাইলি হটল।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হলেও চিকিৎসকরা পরে তাকে মৃত ঘোষণা করেন। গাড়িচালকও আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার আঘাত প্রাণঘাতী নয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

২০২১ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গডজিলা ভার্সেস কং’-এ ‘জিয়া’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কাইলি হটলের। শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশুর সেই চরিত্রটি দর্শকদের প্রশংসা কুড়ায়। ছবিতে সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কংয়ের সঙ্গে তার যোগাযোগ ছিল গল্পের অন্যতম আকর্ষণ।

পরবর্তীতে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’-এও একই চরিত্রে অভিনয় করেন তিনি। এ অভিনয়ের জন্য ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পান।

জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া কাইলি হটলের বাবা ছিলেন আমেরিকান এবং মা কোরিয়ান। জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী কেলি টেক্সাসের অস্টিনে অবস্থিত টেক্সাস স্কুল ফর দ্য ডেফের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অল্প বয়সেই অভিনয়জগতে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন তিনি।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবাই ভীষণ আতঙ্কে ছিলাম: কঙ্গনা রানাওয়াত
ছবি: সংগৃহীত
‘এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম’
ছবি: সংগৃহিত
কাল মুক্তি পাচ্ছে ‘জন নায়াগাণ’, ১৫ কোটি টাকার টিকিট বিক্রি