• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

‘এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম’


প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৩:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী পরীমণি বরাবরই আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির একজন ভক্ত। আর্জেন্টিনা দলের প্রতি তার ভালোবাসার পাশাপাশি মেসিকে নিয়েও উচ্ছ্বাসের কথা বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। এবারও ব্যতিক্রম হয়নি। বৃষ্টিভেজা এক মুহূর্ত উৎসর্গ করলেন প্রিয় ফুটবল তারকাকে।

বুধবার (২২ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিগুলোতে আর্জেন্টিনার জার্সি পরে বৃষ্টিতে ভিজতে দেখা যায় তাকে। পোস্টের ক্যাপশনে মেসিকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম।’

এর আগেও বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনাকে ঘিরে নিজের আবেগের কথা প্রকাশ করেছিলেন পরীমণি। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে তিনি সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে তিনি আবার বিয়ে করবেন। সেই পোস্ট দ্রুতই ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি করে।

তবে ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর রসিকতার সুরেই আগের ঘোষণার প্রসঙ্গ টেনে আনেন এই অভিনেত্রী। ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘বিয়েটা আর করা হলো না। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ আর এবার প্রিয় ফুটবলার লিওনেল মেসির উদ্দেশে বৃষ্টিভেজা অনুভূতির কথা জানিয়ে নতুন একটি পোস্ট শেয়ার করলেন তিনি।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবাই ভীষণ আতঙ্কে ছিলাম: কঙ্গনা রানাওয়াত
ছবি: সংগৃহীত
প্রাণ হারালেন ‘গডজিলা’ তারকা কাইলি হটল
ছবি: সংগৃহিত
কাল মুক্তি পাচ্ছে ‘জন নায়াগাণ’, ১৫ কোটি টাকার টিকিট বিক্রি