• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম দোয়েল চত্বর পেরিয়ে সচিবালয়ের দিকে শিক্ষার্থীদের লংমার্চ রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিজিবি-পুলিশের সতর্ক অবস্থান দেশকে আরও সবুজ করতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

জীবনানন্দের ‘মাল্যবান’ অবলম্বনে নতুন নাটক ‘সম্‌+সার’

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জুলাই ২০২৬, ০২:০০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক জীবনানন্দ দাশের প্রথম উপন্যাস  ‘মাল্যবান’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন নাটক  ‘সম্‌+সার’। থিয়েটার দল  ‘শূন্য’ এর প্রযোজনায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামী ১৬ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।

নাটকটির পাণ্ডুলিপি সম্পাদনা, প্রয়োগ ভাবনা ও নির্দেশনার দায়িত্বে রয়েছেন খন্দকার রাকিবুল হক। উদ্বোধনী প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায়। এছাড়া ১৭ জুলাই একই ভেন্যুতে বিকেল ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় আরও দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

১৯৭০ সালে জীবনানন্দ দাশের মৃত্যুর পর গ্রন্থাকারে প্রকাশিত ‘মাল্যবান’ উপন্যাসে মাল্যবান ও তার স্ত্রী উৎপলার জটিল দাম্পত্য সম্পর্ক এবং মানসিক টানাপোড়েনের চিত্র উঠে এসেছে। সাহিত্যসমালোচকদের অনেকেই এই উপন্যাসে লেখকের ব্যক্তিজীবনের ছায়া খুঁজে পান।

তবে নাটকের নির্দেশক খন্দকার রাকিবুল হক জানান, মঞ্চায়নে উপন্যাসটিকে আত্মজৈবনিক দৃষ্টিভঙ্গিতে নয়, বরং জীবনানন্দের একটি সাহিত্যকর্ম হিসেবেই উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তার ভাষায়, উপন্যাসে গল্পটি মূলত মাল্যবানের দৃষ্টিকোণ থেকে বলা হলেও নাটকে স্বামী ও স্ত্রীর অবস্থানকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই প্রযোজনার উদ্দেশ্য কেবল একটি দাম্পত্য গল্প তুলে ধরা নয়; বরং নারী-পুরুষের সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং মানবিক জটিলতা নিয়ে দর্শকদের ভাবতে উদ্বুদ্ধ করা। নাটকটি আত্মউপলব্ধি, সম্পর্কের দায়বদ্ধতা এবং মানসিক পরিপক্বতার নানা দিকও তুলে ধরবে।

নাটকে মাল্যবান চরিত্রে অভিনয় করছেন শাহজাদা সম্রাট চৌধুরী, আর উৎপলা চরিত্রে রয়েছেন যাজ্ঞোসীনি মৌ।

এছাড়া মঞ্চ পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্নো। আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণের দায়িত্বে রয়েছেন অম্লান বিশ্বাস। পোশাক পরিকল্পনা করেছেন রুবাইয়া জাবীন প্রিয়তা ও যাজ্ঞোসীনি মৌ। প্রযোজনা ব্যবস্থাপনায় আছেন রুবাইয়া জাবীন প্রিয়তা এবং নির্দেশকের সহকারী হিসেবে কাজ করছেন মারজান রাইসা।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বন্যা পরিস্থিতিতে স্থগিত রুনা লায়লার সম্মাননা অনুষ্ঠান
বারিশা হক। ছবি: সংগৃহীত
কে এই বারিশা হক?
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আয়োজক ও নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। ছবি: ভিওডি বাংলা
মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশে বারিশা হক, উপদেষ্টা সোহাগ-গৌতম