• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আ. লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল

   ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পি.এম.
সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল। তারা রাজনীতি করতে পারবে কিনা তা নির্ধারণ করবে জনগণ।

আজ বুধবার ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণে মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগকে বাধা দিতে পারে না। কিন্তু বিগত সময়ে গণহত্যা চালানো শেখ হাসিনাসহ সবাইকে বিচারের আওতায় আনাতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না। বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার সব জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল