• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ী ফিরিয়ে দেয়ার দাবি আলালের

   ২২ নভেম্বর ২০২৪, ০১:৩২ পি.এম.

ক্যান্টনমেন্টের যে বাড়ি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল সেই বাড়ি আবারও তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (২২ নভেম্বর) জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীতে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানাতে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। শ্রদ্ধা জানানো শেষে এই দাবি কথা জানান তিনি।

আলাল বলেন, ‘নব গঠিত নির্বাচন কমিশনের ওপর বিএনপি আস্থা রাখতে চায়। কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রামাণ করবে।’

একই সঙ্গে সরকার যে সংস্কার কাজ শুরু করেছে, তা দ্রুত শেষ হবে বলেও প্রত্যাশা মোয়াজ্জেম হোসেন আলালের।

এ সময় উপস্থিত ছিলেন প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, সাধারন সম্পাদক আকবর হোসেন, সহসভাপতি ও যুক্তরাজ্য শাখার আহ্বায়ক আজিজুস সামাদ ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলুসহ অন্যরা।  

 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল