• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকায় আতিফ আসলাম, রাতে মাতাবেন মঞ্চ

   ২৯ নভেম্বর ২০২৪, ০৩:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। পূর্বের ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইবেন তিনি। যার জন্য একদিন আগে ২৮ নভেম্বর ঢাকায় পৌঁছেছেন এই গায়ক।

কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। তাদের পক্ষ থেকে জানানো হয়, আজ রাত ৮টার পর মঞ্চে উঠবেন আতিফ। তিনি মঞ্চে ওঠার আগে স্টেজ মাতাবেন সংগীতশিল্পী তাহসান খান, ব্যান্ড কাকতাল ও আরেক পাকিস্তানি শিল্পী আবদুল হান্নান।

এ ছাড়া এই কনসার্টে বিশেষ চমক থাকবে, যা এখনই প্রকাশ করছে না আয়োজক কমিটি।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে কনসার্টটি শুরু হবে বিকেল ৫টায়। দুপুর ১টায় দর্শকের জন্য খুলে দেওয়া হবে গেট।

এর আগে আতিফ ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম করতে প্রথমবার ঢাকায় আসেন। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন। সবশেষ গত এপ্রিলে ঢাকায় পারফরম করেন তিনি।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের
ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক চুক্তি
ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক চুক্তি
বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, যারা বাদ পড়লেন
বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, যারা বাদ পড়লেন