• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু

   ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পি.এম.
সংগৃহিত ছবি

নিজস্ব প্রতিবেদক 

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৪১ জনের।  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৪৪ জন।

বৃহস্পতিবার (১২) ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৬৯ জন এবং দক্ষিণ সিটিতে ৭০ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত একদিনে সারা দেশে ৪১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৯৭ হাজার ৯৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৪১ জনের। 

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাম রোগ কী? লক্ষণ, কারণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানুন
হাম রোগ কী? লক্ষণ, কারণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানুন
হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু
হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১২ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১২ শিশুর মৃত্যু