• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

   ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে গত ২৪ ঘণ্টায়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ২৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৮৭ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৯৫ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ১৮৮ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ৮৬১ জন। মারা গেছেন ৫৪৫ জন।

২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। তাদের মধ্যে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাম রোগ কী? লক্ষণ, কারণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানুন
হাম রোগ কী? লক্ষণ, কারণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানুন
হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু
হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১২ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১২ শিশুর মৃত্যু