• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১৯৭১ এখনো অমলিন দেশের ক্রীড়া ইতিহাসে

   ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পি.এম.
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক 

১৯৭১ এখনো অমলিন বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে। ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য সব জনপদ যখন রক্তাক্ত, বাংলাদেশের দামাল ছেলেদের একটি দল ফুটবলকে হাতিয়ার বানিয়ে নেমে পড়ে স্বাধীনতাযুদ্ধে। তাদের যুদ্ধটা ছিল একটু ভিন্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি ও মুক্তিযোদ্ধাদের অর্থসহায়তার উদ্দেশ্যে ভারতের বিভিন্ন শহরে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলেছে ‘স্বাধীন বাংলার ফুটবল দল’ যা থেকে মুক্তিযোদ্ধা তহবিলে কয়েক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছিল।পৃথিবীর ইতিহাসে দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধের সময় গড়া প্রথম এবং একমাত্র ফুটবল দল এটি।

২০০৩ সালে জারি করা সরকারি প্রজ্ঞাপনে স্বাধীন বাংলা দলের খেলোয়াড়ের সংখ্যা ৩১ বলা হয়েছে। তবে ঐতিহাসিক দলটি গঠনের নেপথ্যে থাকা বাংলাদেশ ক্রীড়া সমিতির প্রথম সভাপতি শামসুল হক স্বাক্ষরিত তালিকা থেকে জানা যায়, স্বাধীন বাংলা দলের খেলোয়াড় সংখ্যা ৩৫। সংগঠক ১৩ জন, কোচ ও ম্যানেজার একজন করে। খেলোয়াড় ৩৫ জন ধরলে তাঁদের ১৮ জনই আজ স্মৃতির পাতায় স্থায়ীভাবে ঠাঁই নিয়েছেন। বাকি ১৭ জন দেশে-বিদেশ নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছেন। সংগঠকদের মধ্যে আছেন দলটির গর্বিত ম্যানেজার তানভীর মাজহার তান্না। তবে বাংলাদেশ ক্রীড়া সমিতির ১৩ সংগঠকের কেউই আর নেই। কোচ ননী বসাকও চলে গেছেন সেই কবে।

মামুন/ভিওডি বাংলা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাম্পত্যে ‘তৃতীয় পক্ষ’, বিচ্ছেদের পথে ওয়াসিম-সানিয়া
দাম্পত্যে ‘তৃতীয় পক্ষ’, বিচ্ছেদের পথে ওয়াসিম-সানিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা