• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তেঁতুলিয়ায় কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের ‘জিয়া ট্রি’ রোপণ

   ৬ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পি.এম.

পঞ্চগড়ের তেঁতুলিয়া সরকারি ডিগ্রি কলেজ ও ভজনপুর ডিগ্রি কলেজে স্বৈরাচার পতন আন্দোলন এবং জুলাই বিপ্লব-২০২৪-এর শহীদের স্মরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে ‘শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র-রাজনীতি ও বাংলাদেশ’ বিষয়ক শিক্ষার্থীদের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ছাত্রদলের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ প্রচারের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে ২টি ‘জিয়া ট্রি’ (নিম গাছ) রোপণ করা হয়।

তেঁতুলিয়া সরকারি ডিগ্রি কলেজ শিক্ষার্থী মো. আরিফ হোসেন ইমন, মো. আসিফ আদনান এবং ভজনপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. আল মামুন, মো. শাকিল আহমেদের আহ্বানে এ আয়োজন করা হয়।

পৃথক দুটি মতবিনিময় সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের টিম ২৬-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সাইদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মো. সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান।

সভা দুটিতে ‘শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র-রাজনীতি ও বাংলাদেশ’ বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যবান মতামত গ্রহণ করা হয় এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের আগামীর নতুন বাংলাদেশ কেমন হবে তা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।

মতবিনিময় সভা শেষে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক টিম ২৬-এর সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তেঁতুলিয়ায় কলেজ দুটিতে শিক্ষার্থীদের ২টি ফুটবল উপহার দেন।এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং শরীরচর্চার গুরুত্ব তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় ছাত্রদল নেতারা বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমাদের দেশের শিক্ষার্থী এবং নাগরিকদের উন্নত জীবনমুখী করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম। পরিবেশের প্রতি দায়িত্বশীল মনোভাব তৈরি করতে এবং সুস্থ জীবনযাপন বজায় রাখতে আমরা এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাব।’

এ উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত এবং তারা ফুটবল ও বৃক্ষরোপণ উভয় কার্যক্রমের প্রশংসা করেন।

এ সময় পঞ্চগড় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা এবং তেঁতুলিয়া উপজেলা কলেজ শাখা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল