• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নওগাঁ-৬ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৯ অক্টোবর ২০২৫, ০১:১৭ পি.এম.
সাবেক এমপি মো. ওমর ফারুক সুমন। ছবি: সংগৃহীত

নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়। 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠনের হয়ে বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ
চাঁদাবাজির বিরুদ্ধে মুগদায় ওলামা পরিষদের বিক্ষোভ
চাঁদাবাজির বিরুদ্ধে মুগদায় ওলামা পরিষদের বিক্ষোভ
কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু