• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

এরশাদ হাসানের একক নাটক ‘ভাসানে উজান’

বিনোদন ডেস্ক    ২০ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পি.এম.
ফেরদৌসী মজুমদার-নাট্যশিল্পী মো. এরশাদ হাসান -ছবি সংগৃহীত

নাট্যশিল্পী মো. এরশাদ হাসান অভিনীত একক নাটক ‘ভাসানে উজান’-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। দীর্ঘ বিরতির পর শিল্পকলা একাডেমির মঞ্চে হাজির হচ্ছেন একক নাটকের পথিকৃৎ, মঞ্চ-টিভি-চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। তিনিই নাটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তারুণ্যনির্ভর নাট্যসংগঠন বিবেকানন্দ থিয়েটার-এর ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’। দস্তয়ভস্কির ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। একক অভিনয় করেছেন অভিজ্ঞ নাট্যশিল্পী মো. এরশাদ হাসান।

নাটকের নির্মাণে মঞ্চ ও আলো পরিকল্পনায় পলাশ হেন্ড্রি সেন ন্যূনতম উপকরণে গভীর দৃশ্যকল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সংগীতে হামিদুর রহমান পাপ্পুর সুর নাটকের আবহকে আরও গভীর করেছে। পোশাকে এনাম তারা সাকি ও আশরাফ বোয়ারীর এন্টিক ও আধুনিক নান্দনিকতার মিশ্রণ নাটকটিকে নতুন মাত্রা দেবে।

কোরিওগ্রাফিতে রবিন বসাক থিয়েটার ও যাত্রার অভিনয়-আঙিকের সমন্বয়ে নতুন রূপ দিয়েছেন। আর রূপসজ্জায় নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় নাটকের কেন্দ্রীয় চরিত্র আশরাফ বোয়ারীর মানসিক দ্যোতনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে কারিনা কায়সার
সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে কারিনা কায়সার
থালাপতির কাঁধে মান্নার হাত, ছবি ভাইরাল
থালাপতির কাঁধে মান্নার হাত, ছবি ভাইরাল
এবার ওটিটিতে ‘ধুরন্ধর ২’, থাকছে অদেখা দৃশ্য
এবার ওটিটিতে ‘ধুরন্ধর ২’, থাকছে অদেখা দৃশ্য