• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
৩৪ ঘণ্টা ধরে সীমান্তে আটকে নারী-শিশুসহ ১০ জন, মিলছে না সমাধান ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে ৩ মাসের বিশেষ অভিযান শুরু প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর, নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ৮ কর্মসূচি বিএনপির দেশ পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি রয়েছে: আসিফ মাহমুদ ঢাকার দুই এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ দুর্গম সীমান্তে টহলে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে জাতিসংঘ মহাসচিব নির্বাচনে আলোচনায় ড. ইউনূস সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি আদ-দ্বীন শোকজের সন্তোষজনক জবাব না দিলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতাল: দোষীদের শাস্তির দাবি পরিবারের

জন্মদিনে শেয়ার করলেন শুটিংয়ের কষ্টসাধ্য অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
আফরান নিশো। সংগৃহীত ছবি

আফরান নিশো কাজাখস্তানের কঠিন আবহাওয়া, দুর্গম লোকেশন ও শারীরিক ঝুঁকি পেরিয়ে ‘দম’ সিনেমার প্রথম পর্বের শুটিং শেষ করেছেন। দেশে ফিরে ৮ ডিসেম্বর ভক্তদের আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে তিনি শেয়ার করেন সেই অভিজ্ঞতা।

শুরুতে সৌদি আরব ও জর্ডানকে লোকেশন হিসেবে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত শুটিং হয়েছিল কাজাখস্তানে। পরিচালক রেদওয়ান রনি ও পুরো টিম টানা কয়েকদিন কাজ করার পর ৬ ডিসেম্বর দেশে ফেরেন।

নিশো বলেন, “দম-এর মতো সিনেমার দায়িত্ব পাওয়া আমার জন্য আশীর্বাদ। আমরা চাই ভালো গল্প, ভালো কাজ।”

তিনি জানান, শুটিং চলাকালীন হাত-পা কেটে গেছে, তবুও শিডিউল বজায় রাখতে শুটিং থামানো হয়নি। “১০ মিনিট বিরতিই মানে পুরো দিনের শিডিউল ফেলে দেওয়া। তাই যাই হোক, চালিয়ে যেতে হয়েছে।”

কাজাখস্তানের কঠিন আবহাওয়া প্রসঙ্গে নিশো বলেন, “দুপুর দুইটার পর সূর্যের আলো নেই। তাই সকাল থেকেই কাজ করতে হয়েছে। প্রতিবন্ধকতা অনেক ছিল, কিন্তু গর্বের বিষয়—একটিও অতিরিক্ত দিন লাগেনি।”

নির্মাতা বা শিল্পীরা সিনেমার গল্প বা নির্মাণশৈলী সম্পর্কে বিস্তারিত জানাননি। তবে নিশো ইঙ্গিত দিয়েছেন—বাংলাদেশি মূলধারার সিনেমায় এমন নির্মাণশৈলী আগে দেখা যায়নি।

‘দম’-এ আফরান নিশোর সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী, নায়িকা হিসেবে পূজা চেরি। সব পরিকল্পনা অনুযায়ী চললে সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি পাবে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
সম্মানজনক মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘নিশি’
সম্মানজনক মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘নিশি’
উদ্ধার হয়নি ববির কোটি টাকার গয়না, গ্রেপ্তার ২
উদ্ধার হয়নি ববির কোটি টাকার গয়না, গ্রেপ্তার ২