• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত

রিচা চাড্ডার বিরুদ্ধে মানহানির মামলা

বিনোদন ডেস্ক    ২ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পি.এম.
বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা সম্প্রতি আইনি সমস্যার মুখে পড়েছেন। ভারতের একটি ব্যক্তিকে প্রকাশ্যে অপমান এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত এক মহিলার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। তিনি অভিযোগ করেছিলেন যে, বিমানে তাদের বিরুদ্ধে যৌন হেনস্থা হয়েছে। পোস্টটি ভাইরাল হওয়ার পর রিচা চাড্ডা তা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা।

পরবর্তীতে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। নেটিজেনরা সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, প্রমাণ না থাকা অবস্থায় একজন অভিনেত্রী কি এভাবে অভিযোগ শেয়ার করতে পারেন? অনেকেই রিচার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হন।

অভিযোগকারী ব্যক্তি দাবি করেছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে তিনি কেবল ঘুমিয়ে ছিলেন। এই কারণে তিনি রিচা চাড্ডা ও অভিযোগকারিণী মহিলার বিরুদ্ধে পৃথকভাবে মানহানির মামলা দায়ের করেছেন।

আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কোনও ব্যক্তির বিরুদ্ধে এমন পোস্ট করা ঠিক নয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবা শানুর হুমকি পেলেন সালমান শাহ’র মা
শিবা শানুর হুমকি পেলেন সালমান শাহ’র মা
আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর’
আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর’
‘কালকে অবসর নেব’, মজার মন্তব্য অক্ষয়ের
‘কালকে অবসর নেব’, মজার মন্তব্য অক্ষয়ের