• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘বাড়ির আসল হিরো আমার মেয়ে’—সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক    ১৫ এপ্রিল ২০২৬, ১১:০০ পি.এম.
বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ছবি: গুগল থেকে

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এখন পুরোপুরি ‘গার্ল ড্যাড’ রূপে ধরা দিয়েছেন। গত বছর অভিনেত্রী কিয়ারা আদভানি-এর সঙ্গে প্রথম সন্তানের বাবা হওয়ার পর থেকেই তার জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন সিদ্ধার্থ, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট পরা এই অভিনেতার চুলে একটি ছোট সাদা ফিতা-ক্লিপ লাগানো।

ছবির ক্যাপশনে রসিকতা করে তিনি লিখেছেন, একজন মেয়ের বাবা হওয়া কীভাবে না বলেও বোঝানো যায়—তারই একটি উদাহরণ এটি।

ছবিটি প্রকাশের পর ভক্তদের ভালোবাসায় ভরে যায় মন্তব্যের ঘর। অনেকে তাকে ‘সত্যিকারের মেয়ের বাবা’ বলে আখ্যা দিচ্ছেন, আবার কেউ স্নেহভরে নতুন নামেও ডাকছেন।

সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে বাবা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সিদ্ধার্থ বলেন, এখন তার পরিবারের প্রকৃত ‘তারকা’ তার ছোট্ট মেয়ে সারায়াহ্। নিজের তারকাখ্যাতি নিয়েও মজার ছলে মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, জীবনে এমন একজনের কাছে তিনি হার মেনেছেন, যে এখনও ঠিকভাবে কথা বলতেও শেখেনি। এতে তিনি বুঝে গেছেন, ঘরে এখন আর তিনি নায়ক নন—তার মেয়েই পরিবারের আসল নায়িকা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যামিও নয়, গুজবই ছিল সালমান প্রসঙ্গ
ক্যামিও নয়, গুজবই ছিল সালমান প্রসঙ্গ
পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন
পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী