• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি    ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

বরগুনা সদর উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা মুফতী ইদ্রিসুর রহমান, সেক্রেটারি হিসেবে এইচ এম আহামাদুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হাফেজ মাওলানা মুফতী সাব্বীর আহমাদ দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মাওলানা মুফতী ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এইচ এম আহমাদুল্লাহর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতী মিজানুর রহমান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুশ শাকুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি মুফতী মিজানুর রহমান কাসেমী নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন একটি আদর্শভিত্তিক সংগঠন। ন্যায়, ইনসাফ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিটি নেতাকর্মীকে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই সংগঠনকে শক্তিশালী করতে হবে।

সেক্রেটারি এইচ এম আহমাদুল্লাহ বলেন, সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা আগামী দিনে আরও শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে চাই।

সভাপতির বক্তব্যে মাওলানা মুফতী ইদ্রিসুর রহমান বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব একটি আমানত। আমরা সম্মিলিতভাবে দলকে সুসংগঠিত করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবো এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবো।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ভিওডি বাংলা/জাহিদুল ইসলাম মেহেদী/জা  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াগাতীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ৪ জনকে জরিমানা
নড়াগাতীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ৪ জনকে জরিমানা
শিশু পার্কের জায়গা বরাদ্দ ও গাছ কাটার অভিযোগে স্থানীয়দের ক্ষোভ
শিশু পার্কের জায়গা বরাদ্দ ও গাছ কাটার অভিযোগে স্থানীয়দের ক্ষোভ
পঞ্চগড়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর, রংপুর থেকে আটক ২
পঞ্চগড়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর, রংপুর থেকে আটক ২