• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজারহাটে পেট্রোল লাইনে দাউদাউ করে জ্বলে উঠলো মোটরসাইকেল

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে পেট্রোল নিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে হঠাৎ দাউ দাউ করে আগুন লাগার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত এলাকাবাসীদের প্রচেষ্টায় দ্রুত বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের অদ্বিতি কানন পেট্রোল পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল থেকেই পাম্পের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল বিভিন্ন মোটরসাইকেল। ওই সময় একটি পালসার মোটরসাইকেল যার নম্বর (কুড়িগ্রাম-হ- ১১-১২৭৫) লাইনে থাকা অবস্থায় হঠাৎ এর ট্যাংকিতে আগুন ধরে যায়। পাশের লাইনে থাকা আরেক মোটরসাইকেলের চালক বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিলে মুহূর্তেই আশপাশে থাকা মানুষজন ছুটে আসে। 

দুর্ঘটনা এড়াতে দ্রুত মোটরসাইকেলটি মহাসড়কের মাঝখানে সরিয়ে নেওয়া হয়। পরে প্রত্যক্ষদর্শীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনে পুরো মোটরসাইকেলটি অগ্নিদগ্ধ হয়ে যায়। এ সময় ঘন ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে।

পুড়ে যাওয়া পালসার মোটরসাইকেলটির মালিক উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের এমদাদুল হকের ছেলে এনামুল হক বলে জানা গেছে। তবে কিভাবে মটর সাইকেলে আগুন লেগেছে তা তিনি জানাতে পারেনি। তবে অনেকে ধারনা করছে, দীর্ঘক্ষণ রোদে মটরসাইকেলটি দাঁড়ানো থাকার কারণে তাপে আগুন লাগতে পারে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ নিশ্চত করে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের ট্যাংকিতে কোনো ত্রুটি বা জ্বালানি লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
বিএনপির দলীয় কার্যালয়ে হামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার মায়া হরিণ