• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্ব বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক ডেস্ক    ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

মেয়াদ বেড়েছে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান যুদ্ধের। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতে কোনো উন্নতি লখ্য করা যাচ্ছে না। এর ধারাবাহিকতায় আজ বুধবার বিশ্ববাজারে তেলের দাম সামান্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। একই দরপতন দেখা গেছে সাথে ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে। 

ফরাসি সংবাদ মাধ্যম এএফপির বরাত দিয়ে জানা যায়, এশিয়ার শেয়ারবাজারে লেনদেনে মিশ্র প্রবণতা দেখা গেছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতির পরবর্তী অগ্রগতি নিয়ে স্পষ্ট দিকনির্দেশনার অপেক্ষায় রয়েছেন।
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ঘিরে অনিশ্চয়তা থাকায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। ফলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও বাজারে আস্থা ফেরেনি।

এদিকে ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুজানা স্ট্রিটার জানান, জ্বালানি সংকট ও ভূরাজনৈতিক উত্তেজনা এখনো বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি বাজারকে আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, ব্রেন্ট ক্রুডসহ আন্তর্জাতিক তেলের বাজারে সরবরাহ ঝুঁকি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। এতে দামের ওপর চাপ তৈরি হয়েছে।

ব্রেন্ট নর্থ সি ক্রুড অয়েলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI)তেলের দাম ৯০ ডলারের ওপরে অবস্থান করছে।

এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, হরমুজ প্রণালিতে কয়েকটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং কিছু জাহাজ জব্দ করা হয়েছে। যদিও ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ বিষয়ে আলাদা দাবি করেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। তবে চলমান এই অনিশ্চয়তা বৈশ্বিক বিনিয়োগে ঝুঁকি আরও বাড়াচ্ছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরে এলো ৫ জ্বালানিবাহী জাহাজ
চট্টগ্রাম বন্দরে এলো ৫ জ্বালানিবাহী জাহাজ
দেশে ডিজেল মজুত স্থিতিশীল, ঘাটতির শঙ্কা নেই
প্রধানমন্ত্রীর উপদেষ্টা: দেশে ডিজেল মজুত স্থিতিশীল, ঘাটতির শঙ্কা নেই
১ লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজ
১ লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজ