• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাসিক প্রশাসকের সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী ব্যুরো    ২৫ এপ্রিল ২০২৬, ০১:২৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা। 

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় নগর ভবন চত্বরে সৌজন্য সাক্ষাৎকালে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের  নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান রাসিক প্রশাসক।

এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরবাসীর চাওয়া-পাওয়া ও প্রত্যাশা পূরণে আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে কাজ করবো ইনশাআল্লাহ।

এ সময় তিনি স্বেচ্ছাসেবকদের মানবিক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নগরবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, তোপের মুখে ছাত্রদল নেতাকর্মী
ফাইল ছবি
‘তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ
ছবি: ভিওডি বাংলা
বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের যৌথ হামলা, আহত ১০