• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাম পরিস্থিতি ভয়াবহ, শিশু মৃত্যু ২৫০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক    ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে—গত দেড় মাসেই আক্রান্ত ও উপসর্গে প্রাণ হারিয়েছে শতাধিক শিশু। পরিস্থিতি নিয়ে বাড়ছে জনস্বাস্থ্য শঙ্কা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দেড় মাসে সারা দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪২টি শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২০৯ শিশু।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬০ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৩০ হাজার ৬০৭ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে হাম ও হাম-সন্দেহে ১২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭১০ শিশু।

শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনের হিসাব ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের ওপর ভিত্তি করে তৈরি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ২৮৭।

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘হোল-অব-গভর্নমেন্ট’ সমন্বয় কমিটির প্রথম সভা। ছবি: ভিওডি বাংলা
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
পাঁচ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল