• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শাহরুখের পর এবার মেট গালায় অভিষেক হবে করণ জোহরের

বিনোদন ডেস্ক    ১ মে ২০২৬, ০৩:০৩ পি.এম.
করণ জোহর। ছবি: সংগৃহীত

বিশ্ব ফ্যাশনের সবচেয়ে জমকালো আয়োজন ‘মেট গালা’ ঘিরে আবারও তৈরি হয়েছে তারকাখচিত উত্তেজনা। গতবার যেখানে আলোচনার কেন্দ্রে ছিলেন বলিউড তারকা শাহরুখ খান, এবার সেই মঞ্চে পা রাখতে যাচ্ছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতা করণ জোহর।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৪ মে বহুল আলোচিত এই আয়োজনে অংশ নেবেন করণ জোহর। তার সঙ্গে থাকবেন নাতাশা পুনাওয়ালা এবং খ্যাতনামা ডিজাইনার মণীশ মালহোত্রা।

জানা গেছে, করণের পোশাকও ডিজাইন করেছেন মণীশ মালহোত্রা। একই সঙ্গে গুঞ্জন রয়েছে, ব্যবসায়ী ইশা আম্বানিও এবারের মেট গালায় উপস্থিত থাকতে পারেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি করণ।

উল্লেখ্য, ২০২৫ সালের মেট গালায় অভিষেকেই দারুণ আলোচনায় আসেন শাহরুখ খান। সম্পূর্ণ কালো পোশাক, গলায় একাধিক হার, হাতে স্টিক এবং ‘কে’ অক্ষরখচিত হিরের পেনডেন্ট—সব মিলিয়ে অনন্য এক উপস্থিতিতে নজর কাড়েন তিনি। তার হাতে ছিল একাধিক আংটিও।

শাহরুখের পাশাপাশি পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ সিং দোসাঞ্জও দর্শকদের মুগ্ধ করেন। একই আসরে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিও।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যামিও নয়, গুজবই ছিল সালমান প্রসঙ্গ
ক্যামিও নয়, গুজবই ছিল সালমান প্রসঙ্গ
পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন
পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী