• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক    ২২ মে ২০২৬, ০৫:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

এবার চমক রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দল ঘোষণার আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার খবর জানান ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি মাগুইর। এছাড়া স্কোয়াডে জায়গা হয়নি ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফিল ফডেন ও কোল পালমারের মতো তারকাদেরও।

ইংল্যান্ড কোচ টমাস টুখেল বিশেষ অ্যাপের সরাসরি সম্প্রচারের মাধ্যমে ২৬ সদস্যের দল ঘোষণা করেন। সবচেয়ে বড় চমক হিসেবে দলে ফিরেছেন স্ট্রাইকার ইভান টোনি। দীর্ঘ এক বছর জাতীয় দলের বাইরে থাকা এই ফরোয়ার্ড সম্প্রতি সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে অল্প সময় খেলেছিলেন। তবে সৌদি প্রো লিগে আল-আহলির হয়ে ৩২ গোল করে আবারও নজর কাড়েন তিনি।

ফডেন ও পালমারের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মরগান রজার্স ও জুড বেলিংহাম। ফিটনেস সমস্যা থাকলেও অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও বল নিয়ন্ত্রণের দক্ষতার কারণে স্কোয়াডে রাখা হয়েছে জন স্টোন্সকে।

অন্যদিকে নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইটের বাদ পড়া বেশ বিস্ময় তৈরি করেছে। চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করা এই মিডফিল্ডার ১৪ গোল করে ছিলেন শীর্ষ ইংলিশ গোলদাতাদের একজন। পাশাপাশি ১৮ গোলে অবদান রেখে ইংল্যান্ড স্কোয়াডের যেকোনো মিডফিল্ডারের চেয়ে এগিয়ে ছিলেন তিনি।

ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ১৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪ ও ২৮ জুন।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক:
জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্রাফোর্ড।

ডিফেন্ডার:
রিস জেমস, টিনো লিভরামেন্টো, মার্ক গুইহি, এজরি কনসা, জন স্টোন্স, জ্যারেল কোয়ানসাহ, নিকো ও’রাইলি, ড্যান বার্ন, ডিজেড স্পেন্স।

মিডফিল্ডার:
ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, জর্ডান হেন্ডারসন, মরগান রজার্স, কোবি মাইনো, এবারেচি এজে।

ফরোয়ার্ড:
হ্যারি কেন, ইভান টোনি, অলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা, ননি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড ও অ্যান্থনি গর্ডন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামিসা ইস্যুতে বিচার দাবি ক্রিকেটারদের
রামিসা ইস্যুতে বিচার দাবি ক্রিকেটারদের
বাংলাদেশ দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
রামিসা হত্যার বিচার চেয়ে ক্রিকেটারদের ভিডিও বার্তা
রামিসা হত্যার বিচার চেয়ে ক্রিকেটারদের ভিডিও বার্তা