• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

সিলেট থেকে কেনা ৩ গরু ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই, ঢাকায় উদ্ধার

   ২৪ মে ২০২৬, ০৭:০৮ পি.এম.
ছবি : সংগৃহীত

ঈদুল আজহা সামনে রেখে শখ করে সিলেট থেকে কেনা তিনটি গরু চট্টগ্রামে নেওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন এক ক্রেতা। রাজধানীর বংশাল থানা পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে গরু তিনটি। উদ্ধার করা গরুগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।

রোববার (২৪ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২০ মে রাত সাড়ে ১০টার দিকে সিলেটের বিশ্বনাথ থেকে তিনটি গরু নিয়ে একটি পিকআপ চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরদিন ২১ মে রাত ৩টার দিকে গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে তিন-চার দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে গরু তিনটি ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার পর নবীনগর থানায় একটি অভিযোগ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাজধানীর বংশাল থানাধীন আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান পরিচালনা করে বংশাল থানা পুলিশের একটি টিম। এ সময় ছিনতাই করা তিনটি গরু উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা গরু তিনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। শখের কোরবানির গরু ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সংশ্লিষ্ট ব্যক্তি। পুলিশের আন্তরিকতা ও পেশাদারত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজানো নিখোঁজের আড়ালে জোড়া খুন
সাজানো নিখোঁজের আড়ালে জোড়া খুন
ডেকে নিয়ে বিএনপি নেতাকে কোপাল কিশোর গ্যাং, বাবাকে বাঁচাতে গিয়ে আহত ছেলেও
ডেকে নিয়ে বিএনপি নেতাকে কোপাল কিশোর গ্যাং, বাবাকে বাঁচাতে গিয়ে আহত ছেলেও
ধর্ষণচেষ্টা: ৪ বছরের শিশুকে বাঁচালেন অটোচালক
ধর্ষণচেষ্টা: ৪ বছরের শিশুকে বাঁচালেন অটোচালক