• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

ডেকে নিয়ে বিএনপি নেতাকে কোপাল কিশোর গ্যাং, বাবাকে বাঁচাতে গিয়ে আহত ছেলেও

   ২৪ মে ২০২৬, ১০:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে বাসা থেকে ডেকে নিয়ে এক বিএনপি নেতাকে কুপিয়েছে কিশোর গ্যাং-এর সদস্যরা। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছেলেও আহত হয়েছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২৩ মে) রাত ২টার দিকে লালবাগের ভাট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লালবাগ থানা শ্রমিক দলের সদস্য সচিব নুরুদ্দিন মিন্টু ও তার ছেলে ওমর।

আহত নুরুদ্দিন মিন্টুর স্ত্রী রিতা বেগম জানান, গভীর রাতে কিশোর গ্যাং-এর সদস্যরা বাসায় এসে তার স্বামীকে ডেকে নিয়ে যায়। তিনি বাসার সামনের রাস্তায় পৌঁছালে সেখানে আগে থেকেই অবস্থান নেয়া কিশোর গ্যাং-এর সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ওই সময় বাবাকে বাঁচাতে এগিয়ে যান মিন্টুর ছেলে ওমর। পরে তাকেও কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে আশপাশের লোকজনের সহযোগিতায় বাবা-ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে লালবাগ থানা পুলিশ জানায়, বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজানো নিখোঁজের আড়ালে জোড়া খুন
সাজানো নিখোঁজের আড়ালে জোড়া খুন
সিলেট থেকে কেনা ৩ গরু ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই, ঢাকায় উদ্ধার
সিলেট থেকে কেনা ৩ গরু ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই, ঢাকায় উদ্ধার
ধর্ষণচেষ্টা: ৪ বছরের শিশুকে বাঁচালেন অটোচালক
ধর্ষণচেষ্টা: ৪ বছরের শিশুকে বাঁচালেন অটোচালক