• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্তমান সরকার একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে: প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চালকের মৃত্যু

গফরগাঁও প্রতিনিধি    ২৯ মে ২০২৬, ০৭:৪২ এ.এম.
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদ্যুৎস্পর্শে মো. মনির উদ্দিন নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার পাগলা থানাধীন উস্তি ইউনিয়নের খিলগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে যান মনির। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

নিহত মনির উদ্দিন পাগলা থানার খিলগাঁও গ্রামের সুতি মেম্বারের ছেলে। তিনি চার সন্তানের জনক। ঈদের আনন্দের দিনে তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পাগলা থানার এসআই মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসস চেয়ারম্যানের উদ্যোগে ২৫শ’ পরিবারকে কোরবানির মাংস বিতরণ
বাসস চেয়ারম্যানের উদ্যোগে ২৫শ’ পরিবারকে কোরবানির মাংস বিতরণ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, জামায়াত নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, জামায়াত নেতা বহিষ্কার
নামাজের সময় মেলার মাইক বন্ধ করতে বলায় ইমামের ওপর হামলা
নামাজের সময় মেলার মাইক বন্ধ করতে বলায় ইমামের ওপর হামলা