• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

খলিলুর রহমানকে এবি পার্টির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক    ৩ জুন ২০২৬, ১২:১৩ এ.এম.
ছবি: কোলাজ

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের ভোটে ড. খলিলুর রহমানের এ বিজয় বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বিশ্বপরিসরে দেশের ক্রমবর্ধমান মর্যাদার গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ৯৯ ভোট পেয়ে তিনি যে আস্থা অর্জন করেছেন, তা সমগ্র জাতির জন্য গর্বের বিষয়।

এবি পার্টির নেতৃদ্বয় বলেন, এমন এক সময়ে তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হয়েছেন, যখন বিশ্বজুড়ে যুদ্ধ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, বৈষম্য এবং বহুপক্ষীয় সহযোগিতার নানা চ্যালেঞ্জ বিদ্যমান। তারা বিশ্বাস করেন, তার নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্বশান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং টেকসই উন্নয়নের প্রশ্নে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীন ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রেখে ড. খলিলুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে দেশের স্বার্থ, উন্নয়নশীল বিশ্বের ন্যায্য অধিকার এবং বৈশ্বিক দক্ষিণের জনগণের আকাঙ্ক্ষার পক্ষে শক্ত অবস্থান তুলে ধরবেন।

নেতৃদ্বয় তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জাতিসংঘ আরও কার্যকর, জবাবদিহিমূলক ও মানবকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত হবে এবং বাংলাদেশ বিশ্বমঞ্চে আরও সম্মানজনক অবস্থান অর্জন করবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
আমার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
তোফায়েল আহমেদের ক্ষোভে যেভাবে বন্ধ হয়েছিল ৪ ক্যাডেট কলেজ
তোফায়েল আহমেদের ক্ষোভে যেভাবে বন্ধ হয়েছিল ৪ ক্যাডেট কলেজ
জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: জামায়াত আমির
জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: জামায়াত আমির