• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে : রিজভী

   ১৭ নভেম্বর ২০২৪, ১০:২৯ পি.এম.

ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার (১৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চতুর্থ দিনের খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘প্রতিবেশী দেশের মিডিয়া যেভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে তা এদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। দেশটি আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারসহ দেশের গণতন্ত্রমনা সব দলকে সচেতন থাকতে হবে।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দুবাই, কানাডা, কুয়ালামাপুর, অটোয়া ও সিডনিতে আওয়ামী লীগ এবং শেখ পরিবারের লোকদের বসবাস করার জন্য দেশের উন্নয়ন, মেঘা প্রকল্প ও পদ্মা সেতুর নামে কোটি কোটি টাকা পাচার করেছে। কিন্তু এটা শহীদ জিয়াউর রহমান করেননি।’

তিনি বলেন, ‘বিএনপি উৎপাদনের দল, গণতন্ত্রের দল। অপরদিকে আওয়ামী লীগ টাকা পাচারকারী ও লুটেরার দল। আওয়ামী লীগের শাসনামলে এ দেশের মানুষ কখনোই শান্তিতে ছিল না। জিয়াউর রহমান এদেশে শান্তি এনে দিয়েছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ সময় বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এ কে এম মমিনুল হক।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল