• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড বাংলাদেশে মেধার অভাব নেই, দরকার সহায়তা: জাইমা রহমান ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযুক্ত ছাত্রদল নেতা সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন রাজধানীতে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের টার্গেট করে পরিকল্পিত অপপ্রচার

না ফেরার দেশে কিংবদন্তি অভিনেত্রী এলসা

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ জুলাই ২০২৬, ০৭:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেক্সিকান চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এলসা অ্যাগুইরে আর নেই। মঙ্গলবার (১৪ জুলাই) ৯৫ বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পারফর্মার্স (এএনডিআই)। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

সংস্থাটি এক বিবৃতিতে এলসাকে মেক্সিকান চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম আইকনিক অভিনেত্রী হিসেবে উল্লেখ করে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানায়।

দীর্ঘ অভিনয়জীবনে এলসা অ্যাগুইরে ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মেক্সিকান সিনেমায় তার অবদান সবচেয়ে বেশি হলেও ১৯৫৬ সালের হলিউডের বিখ্যাত ছবি ‘জায়ান্ট’-এও অভিনয় করেন তিনি। সেই ছবিতে তার সহশিল্পী ছিলেন এলিজাবেথ টেইলর, রক হাডসন ও জেমস ডিন।

কৈশোরেই অভিনয়জগতে যাত্রা শুরু হয় এলসার। একটি সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে নজরে আসার পর ১৯৪৫ সালে পরিচালক এমিলিও গোমেজ মুরিয়েলের ‘এল সেক্সো ফুয়ের্তে’ চলচ্চিত্রে বোন আলমা রোসার সঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখা যায় তাকে। অভিষেকের পর অল্প সময়েই তিনি মেক্সিকান সিনেমার অন্যতম শীর্ষ তারকায় পরিণত হন।

১৯৪০ ও ১৯৫০-এর দশকে ‘কুইদাদো কন এল আমোর’, ‘লা মুহের কে ইও আমে’, ‘আকাপুলকো’, ‘পানচো ভিলা ই লা ভ্যালেন্তিনা’ এবং ‘ভাইনিয়া, ব্রনসে ই মরির’-এর মতো একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন এলসা অ্যাগুইরে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অর্জুন বিজলানীর সঙ্গে প্রেমের গুঞ্জন মৌনীর
ছবি: সংগৃহীত
শাড়ি প্রতারণার মামলায় মুখ খুললেন তানজিন তিশা
ছবি: সংগৃহীত
বন্যার্তদের জন্য ২৪ জুলাই গাইবেন রুনা লায়লা