• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিরোধীদলীয় এমপিদের জন্য বিশেষ বরাদ্দ, জনপ্রতি ৩০ লাখ টাকা জায়গা কিনে প্রতারক চক্রের টার্গেটে ডা. বাছেদুর রহমান সোহেল ১৫ বছরে নতুন উদ্যোক্তা কমেছে, বেড়েছে বৈষম্য: শিল্পমন্ত্রী পুলিশে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান মোশাররফ হোছাইন স্বচ্ছতা বাড়াতে ‘সিটা’ প্রকল্প উদ্বোধন, ব্যয় ৩২৮৭ কোটি টাকা ষড়যন্ত্র মোকাবিলা করতে দলকে শক্তিশালী করতে হবে: আবদুস সালাম চলতি বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা আর্জেন্টিনার বিদায় দেখছেন ঘানার সেই তান্ত্রিক সড়ক-রেলে মেগা বিপ্লব, বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা: প্রতিমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব চরম হুমকিতে: ডিএসসিসি প্রশাসক

পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি    ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিফ। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। শিক্ষার্থীদেরকে ছোটবেলা থেকেই বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা বাস্তব রূপ দেওয়ার সুযোগ পায়।

মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন করেন। ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি এসব প্রকল্প ও প্রযুক্তিনির্ভর স্টল দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। অনেক শিক্ষার্থী তাদের নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতা থেকে তৈরি বিভিন্ন মডেল, যন্ত্রপাতি ও প্রযুক্তি উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শনার্থী ও অতিথিদের প্রশংসা কুড়ায়।

মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণার আগ্রহ এবং প্রযুক্তির প্রতি আগ্রহকে উৎসাহিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানান, এ ধরনের মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তারা দেশীয় ও বৈশ্বিক প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
বিএনপির দলীয় কার্যালয়ে হামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার মায়া হরিণ