• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘আ.লীগ যখন ক্ষমতায় আসে তখন তারা ফ্যাসিবাদী হয়ে ওঠে’

   ৮ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পি.এম.

বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর বলেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন তারা ফ্যাসিবাদী হয়ে ওঠে। যেমন ১৯৭২ থেকে ১৯৭৫ সালে তারা ফ্যাসিবাদী লুণ্ঠন হত্যা সংঘঠিত করেছিল তেমনি ২০০৯ সালে ক্ষমতায় আসে আবাবরও একই কার্যক্রম তারা করেছে।’

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর।

সভাপতির বক্তব্যে মহানগর আমির বলেন, আওয়ামী লীগ গোটা জাতিকে ১৭ বছর কারারুদ্ধ করে রেখেছে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন ২৪ এর এই বিপ্লবকে কেউ নসাৎ করতে না পারে। ৭ই নভেম্বরের সেই বিপ্লব থেকে শিক্ষা নিয়ে প্রতিবিপ্লব প্রতিহত করতে হবে।

মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, অধ্যাপক সুনতানুল আরেফিন,অধ্যাপক আনোয়ার হোসাইন প্রমুখ।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল