• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আগামীকাল বিসিবি নির্বাচন ৩৪ ঘণ্টা সীমান্তে আটকে নারী-শিশুসহ ১০, মিলছে না সমাধান ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে ৩ মাসের বিশেষ অভিযান শুরু প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর, নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ৮ কর্মসূচি বিএনপির দেশ পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি রয়েছে: আসিফ মাহমুদ ঢাকার দুই এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ দুর্গম সীমান্তে টহলে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে জাতিসংঘ মহাসচিব নির্বাচনে আলোচনায় ড. ইউনূস সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি আদ-দ্বীন শোকজের সন্তোষজনক জবাব না দিলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

মোবাইলেই ফুটবল বিশ্বকাপ দেখতে পারবেন বাংলাদেশিরা

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৬ জুন ২০২৬, ০৮:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে কি না, সেটা নিয়ে শঙ্কায় ছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। ইতোমধ্যেই সেই শঙ্কা দূর হয়েছে। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের লড়াই দেখা যাবে বাংলাদেশের তিনটি টিভি চ্যানেলে।

বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচারের জন্য ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনছে টি স্পোর্টস, সময় টিভি ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এরই মধ্যে একটি চুক্তি হয়েছে। এই খবর প্রকাশ হওয়ার পর বিশ্বকাপ দেখা নিয়ে চিন্তা দূর হয়েছে বাংলাদেশের ভক্তদের।

শুধু টিভিতেই নয়, মোবাইলেও বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ থাকছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য। সময় টিভি, বিটিভি, টি স্পোর্টসের পাশাপাশি বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। ওটিটি প্ল্যাটফর্ম টফি, বায়োস্কোপে উপভোগ করা যাবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’।

ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। ৩৯ দিনের টুর্নামেন্টে তিন দেশের ১৬ স্টেডিয়ামে ১০৪টি ম্যাচ হবে। ১৬ স্টেডিয়ামের ১১টিই যুক্তরাষ্ট্রে। মেক্সিকোর তিন ও কানাডার দুই ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে।

১৯ জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এ টুর্নামেন্টের।

ভিওডি বাংলা/‎এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
সান মারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
সান মারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন: ক্রীড়া প্রতিমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন: ক্রীড়া প্রতিমন্ত্রী