• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফ্রি বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছ ধানমন্ডি থানা যুবদল

   ৯ নভেম্বর ২০২৪, ০২:৩২ পি.এম.

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের ধানমন্ডি গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গ্রিন ধানমন্ডি বিনির্মাণে ফ্রি বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছ ধানমন্ডি থানা যুবদল।

শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে ধানমন্ডি রবীন্দ্র সরোবর সংলগ্ন লেকপাড়ে গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৪ উদ্বোধন করা হয়।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধানমন্ডির বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও পথচারীদের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি ফ্রি গাছের চারা বিতরণ করেছে সংগঠনটির নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফায় উদ্বুদ্ধ হয়ে সমাজ কল্যাণমূলক কাজের অংশ হিসেবে পরিবেশগত মানোন্নয়নে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান উপস্থিত নেতাকর্মীরা।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠানের উদ্বোধক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা জরুরি।

তিনি আরও বলেন, ধানমন্ডি আমাদের, এই ধানমন্ডিকে বসবাস উপযোগী করে তোলা এবং সুস্থ প্রজন্মের ধানমন্ডি গড়ার ক্ষেত্রে আমাদেরই ভূমিকা রাখতে হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যারিস্টার অসীম বলেন, বর্তমান সময়ে তরুণদের একটা বড় অংশ যখন বিপথগামী, সেই সময়ে ধানমন্ডি থানা যুবদলের নেতাকর্মীরা ভালো ভালো কাজ করছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। পরিবেশের বিপর্যয় ঠেকাতে এবং সুস্থ প্রজন্ম গড়ার লক্ষ্যে তারা বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করছে এর চেয়ে ভালো কী হতে পারে? এভাবে আমরা সবাই মিলে একটু একটু করে ভালো কাজ করলে সমাজ বদলে যাবে।

অনুষ্ঠানের আয়োজক ধানমন্ডি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশিত সমাজ কল্যাণমূলক কাজের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সুরক্ষিত ও সুস্থ প্রজন্মের ধানমন্ডি গড়াই আমাদের লক্ষ্য। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সচেতন হবে; পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে ফলে ধানমন্ডি এলাকা হবে সুরক্ষিত। তা ছাড়া সমাজ কল্যাণমূলক ও ভালো কাজের মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।

অনুষ্ঠানে ধানমন্ডি থানা যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতার পাশাপাশি উপস্থিত ছিলেন থানা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল