• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রাণের ভয়ে ভারতে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ নেতার

   ৯ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পি.এম.

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন মন্ত্রী-এমপিসহ দলটির প্রভাবশালী নেতারা। সেসময় রাজশাহীর এক ছাত্রলীগ নেতা অবৈধভাবে ভারতে পালিয়ে যান। কিন্তু ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। -খবর আনন্দবাজার পত্রিকা

আটক হওয়া ব্যক্তির নাম ফয়সাল আহমেদ রুনু। তার বাড়ি রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গত ২ নভেম্বর পশ্চিমবঙ্গের মালদহের হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়ার মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে বিএসএফ তাকে আটক করে।

পুলিশ জানায়, কয়েক দফা জেরা করে জানা গেছে, ফয়সাল ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ফয়সলকে জেরা করা হচ্ছে। তদন্ত চলছে।

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, ২ নভেম্বর দুপুরে হবিবপুর ব্লকের বাংলাদেশ সীমান্ত টিকাপাড়া ও কেদারিপাড়া বর্ডার আউটপোস্টের মাঝখান দিয়ে উন্মুক্ত সীমান্তপথে ভারতে অনুপ্রবেশ করেন ফয়সল। তখন সেখানে টহলরত বিএসএফের ৮৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে আটক করে। সেদিন বিকেলে তাকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ সদস্যরা।

পরের দিন পুলিশ তাকে কোর্টে হাজির করে রিমান্ড চায়, বিচারকের নির্দেশে প্রথমে তিনদিন ও পরে বুধবার পাঁচ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়। 

লিশ জানায় ফয়সল দাবি করেছেন, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তনের পরে তিনি প্রায় দু’মাস দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে যান।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল