• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কর্মীদের বিরুদ্ধে মামলা করার অভিযোগে বিএনপি নেতা শামসুল আলমকে অব্যাহতি

   ৯ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পি.এম.

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় দলের কর্মীদের বিরুদ্ধে মামলা করার অভিযোগে বিএনপি নেতা শামসুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি।

শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আখতার হোসেনের সই করা এক চিঠিতে শামসুল আলমকে অব্যাহতি দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘গত ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনার সভাপতির দায়িত্ব স্থাগিত করা হয়েছিল। পরে ২৪ আগস্ট আপনার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু বর্তমানে আপনি পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ অবস্থায় বিএনপির ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন কমিটির সভাপতির পদসহ সব সদস্যপদ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হলো।’

জানতে চাইলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন কালবেলাকে বলেন, তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধেও মামলা দিয়েছেন। তাই দল থেকে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ বিষয়ে শামসুল আলম বলেন, বহিষ্কার করার আগে সাংগঠনিকভাবে শোকজ নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা সেটা না করেই আমাকে অব্যাহতি দিয়েছে। আর বিএনপি নেতাদের যে মামলা দেওয়া হয়েছে, সেই মামলার বাদী অন্য একজন। আমি দীর্ঘদিন ইউপি সদস্যর দায়িত্ব পালন করছি। আমার কাছে পদ-পদবি কিছুই না। আমি আগেও বিএনপি করেছি, এখনো বিএনপিই করব।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল