• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

   ১০ নভেম্বর ২০২৪, ০৯:০১ পি.এম.

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শুক্রবার রাজধানীতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি করেছে বিএনপি। র‌্যালি সফল করায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।‌

জানা গেছে, তিনি একই ধরনের চিঠি দিয়েছেন র‌্যালিতে অংশ নেওয়া সব মহানগর ও জেলা, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং কেন্দ্রীয় নেতাদের।

শনিবার (৯ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এ চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, শুভেচ্ছা রইল। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর বিএনপি একটি বিশাল র‍্যালিতে করে। এই বিশাল র‍্যালিটিকে সুসংগঠিত, সুশৃঙ্খল ও সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য সবার ভূমিকা উল্লেখযোগ্য। র‍্যালিটিকে সার্বিকভাবে সার্থক করার জন্য সব পর্যায়ের নেতাকর্মীকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল