• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

   ১০ নভেম্বর ২০২৪, ০৯:১২ পি.এম.

ভোলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির চার কর্মী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন হাসপাতালে পাঠিয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বদরপুর বিএনপির নেতা শহিদুল ইসলাম ও মো. কামাল হোসেনের দুই গ্রুপের মধ্যে দেবীরচর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ৪-৫ জন আহত হন।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কতজন আহত হয়েছে সেটি তিনি নিশ্চিত নন বলে দাবি করেন। এছাড়াও এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল