• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘হাঙ্গামা করলে শান্তিতে ঘরে থাকতে পারবেন না’

   ১১ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ পি.এম.

খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, ‘বিদেশ থেকে হাসিনার বার্তা পেয়ে কিছু লোক লাফিয়ে উঠেন। তাদের বলছি, এলাকায় বিশৃঙ্খলা অথবা হাঙ্গামা করার চেষ্টা করবেন না। তাহলে শান্তিতে বাড়ি ঘরে বসবাস করতে পারবেন না।’

আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদরের দালাল বাজার এলাকার একটি হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি’র এ নেতা। 

আওয়ামীলীগ একটি পলায়নের দল, ‘১৯৭৫ সালে শেখ মুজিব পাকিস্তানের সেনাবাহীনীর সহায়তায় পালিয়ে গেছেন, ২০২৪ সালে হাসিনা তার লক্ষ লক্ষ নেতা-কর্মী, টাউট বাটপার, দুনীতিবাজ, সকল সন্ত্রাসী, গডফাদার রেখে তার বোন (রেহানা)সহ পালিয়ে গেছেন।’

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের সাবেক এ সংসদ সদস্য আরও বলেন, সকল অত্যাচার নির্যাতনের পরও তারেক রহমানের নেতৃত্বে আজ দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকলে ঐক্যবদ্ধভাবে অন্তর্বতী সরকারকে আমরা সমর্থন করবো। সেই সমর্থনের লিমিট আছে কিন্তু সেটি ৮/১০ বছর নয়, সেটি আমরা সমর্থন করবো না। প্রয়োজনীয় কাজ (সংস্কার) শেষে আমরা নির্বাচন চাই।’

পরে প্রধান অতিথি হিসেবে হাসপাতালটির উদ্বোধন করেন তিনি।

এসময় প্রতিষ্ঠানটির পরিচালক আমীর হোসেন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা আহমেদ ফেরদৌস মানিক, আব্দুল করিম ভূঁইয়া মিজান, অ্যাডভোকেট মাহবুব খোকন, জামায়াত নেতা ফয়েজ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম প্রমুখ।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল