• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিষিদ্ধ সংগঠনের ৫৫ নেতাকর্মী কারাগারে

   ১১ নভেম্বর ২০২৪, ০৯:২২ পি.এম.

রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় রাষ্ট্রের সার্বভৌমত্ব বিঘ্নিত ঘটানোর চেষ্টায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাদের মধ্যে পল্টন থানায় ৪২ জন ও শাহবাগ থানায় ১৩ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার পল্টন থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ ও শাহবাগ থানার মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দু’টি থানার তদন্তকারী কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 
পল্টন থানার মামলার এজাহারে বলা হয়েছে, রোববার দুপুর সাড়ে ১২টায় পল্টন মোড় এলাকায় ২০০ থেকে ৩০০ নেতাকর্মী জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে স্লোগান দেন। এই ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হয়েছে। পুলিশ সেখান থেকে ৪২ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যান।

অন্যদিকে শাহবাগ থানার মামলার এজাহারে বলা হয়েছে, রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০০ থেকে ১৫০ নেতাকর্মী জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন। এতে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ায় ১৩ জনকে আটক করা হয়েছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল