• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিজস্ব ব্যবস্থাপনায় তিন হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি জবি ছাত্রদলের

   ১২ নভেম্বর ২০২৪, ০২:৪৫ পি.এম.

আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে কমপক্ষে তিন হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ দাবি জানান শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

এ সময় সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় কমপক্ষে তিন হাজার শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করতে হবে। এ জন্য প্রয়োজনে পুরনো হল সংস্কার অথবা ভবন ভাড়া নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি বিভাগ থেকে হলের জন্য আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা করার দাবিও জানান তিনি।

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দাবির সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণ সমর্থন আছে। শিক্ষার্থীদের দাবিতে একমত পোষণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই। তবে যে কোনো উপায়ে হোক দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করতে চাই, বিগত দিনের ছাত্রনেতাদের মতো দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়ন কর্মকাণ্ডে ছাত্রদল হস্তক্ষেপ করবে না। এ বিষয়ে কোনো ছাত্রদল নেতার সম্পৃক্ততা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল